ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ডিবি'র অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ads

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।


এর আগে বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার চারাবাগ এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৮) ও একই এলাকার মৃত রহিম সর্দারের ছেলে সুজন সর্দার (২৪)।


ডিবি পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার চারাবাগ এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী সোহাগ ও সুজন সর্দারকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page